রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গাইবান্ধা-২ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত গাইবান্ধা-২ (সদর) আসনের পরাজিত এমপি প্রার্থী আনিসুজ্জামান খান বাবু।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।

লিখিত সংবাদ সম্মেলনে আনিসুজ্জামান খান বাবু বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ আসনের অন্তত ৩০টি কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসাররা ভোট শুরুর পূর্বেই কারচুপির উদ্দেশ্যে ধানের শীষের পোলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নেন। কী উদ্দেশ্যে তারা স্বাক্ষর নিয়েছেন, তা সহজেই অনুমেয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

সেদিন দুপুর ২টার পর নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যরাও ধানের শীষের সমর্থক ভোটার ও পোলিং এজেন্টদের বিরুদ্ধে মারমুখী আচরণ করেছেন বলে অভিযোগ করেন তিনি। ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে বলেও দাবি করেন। জালিয়াতির মাধ্যমে ভোটে অনিয়ম করে ফলাফল টেম্পারিং করে দাঁড়িপাল্লা মার্কায় প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ মোস্তাক, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি লিপন প্রমুখ।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  গাইবান্ধা   আসন   দাবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close