সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
দেশজুড়ে
মৌলভীবাজার-৪ আসনে এই প্রথম ধানের শীষের সংসদ সদস্য
মো. কামরুজ্জামান, কমলগঞ্জ (মৌলভীবাজার)
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে স্বাধীনতা যুদ্ধের পর থেকে কোন বিএনপির প্রার্থী সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেনি। এই প্রথম (কমলগঞ্জ- শ্রীমঙ্গল) মৌলভীবাজার-৪ আসন থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপি হওয়ার মাধ্যমে নতুন ইতিহাসের সূচনা হলো।

নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। বিশেষ করে এ এলাকার অবহেলিত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, এই অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশ এবং অনুন্নত স্বাস্থ্যখাতের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’
 
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বক্তব্যকালে হাজী মুজিব তার কর্মপরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ‘আমার প্রথম নজর থাকবে এই অঞ্চলের অবহেলিত চা শ্রমিকদের দিকে। তাদের অধিকার রক্ষা এবং জীবনযাত্রার মানোন্নয়নে আমি কাজ শুরু করব। সেই সাথে এ অঞ্চলের অনুন্নত স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নেও আমার বিশেষ নজর থাকবে।’
 
তিনি আরোও বলেন, ‘জনসাধারণের হয়ে সংসদে তাদের দাবি-দাওয়া তুলে ধরে জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাব।’

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের পর্যটন সম্ভাবনাকেও কাজে লাগিয়ে তিনি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
 
নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর তিনি কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   ধানের শীষ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close