মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় পুকুরপাড়ে যুবকের মরদেহ উদ্ধার
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় পুকুরপাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর মহানগরীর লালকুঠি ধাপ কটকীপাড়া এলাকার বাসিন্দা দুলাল মিয়ার ছেলে মো. দিনার হোসেন (৪৫) শনিবার দুপুর ১২টার দিকে একই এলাকার রিয়েল (৪২) নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে লালকুঠি বাজার থেকে অটোরিকশাযোগে গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের শেখপাড়া এলাকায় যান।

দুপুরে জুমার নামাজের সময় হলে রিয়েল স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় করতে যান। এ সময় দিনার প্রকৃতির ডাকে সাড়া দিতে মসজিদের পাশের পুকুরপাড়ে যান। নামাজ শেষে রিয়েল ও মসজিদের মুয়াজ্জিন দিনারকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে মসজিদের পাশে আনছার আলীর দিঘির পাড়ে একটি বাঁশঝাড়ের নিচে দিনারের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পরে স্থানীয়রা গঙ্গাচড়া মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার খবর পেয়ে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকউজ্জামান এবং গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সহযাত্রী রিয়েল (৪২)কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, “মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   পুকুরপাড়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close