মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
জয়পুরহাট-২ আসনের নবনির্বাচিত আব্দুল বারীর সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল বারী। তিনি সাবেক জেলা প্রশাসক (ডিসি), সচিবসহ প্রশাসনের একাধিক দায়িত্বশীল পদে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের পর ক্ষেতলালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর তিনটি উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসন। এ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন স্থানে নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন সাবেক ডিসি আব্দুল বারী। এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার সময় ক্ষেতলাল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় নির্বাচনে বিজয় নিশ্চিত করতে যারা মাঠে কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক ডিসি আব্দুল বারী। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি পেয়েছেন মোট ১ লাখ ৫৭ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ পেয়েছেন ৯১ হাজার ০১২ ভোট। এতে মোট ৬৬ হাজার ১১৬ ভোটের ব্যবধানে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন আব্দুল বারী।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত এমপি বলেন, জনগণের দেওয়া এই রায় তিনি সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন এবং এলাকার উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করবেন। দলীয় নেতা-কর্মীরাও তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান তালুকদার রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নবনির্বাচিত   জয়পুরহাট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close