মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পাবনা-৫ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াতের
রফিকুল আলম রঞ্জু, পাবনা
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৯ পিএম আপডেট: ১৪.০২.২০২৬ ৭:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনা-৫ আসনে নির্বাচনে দলীয় কর্মকর্তা নিয়োগের মাধ্যমে ভোট গ্রহণ ও গণনায় জালিয়াতির অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন মাওলানা ইকবাল হোসাইনের পক্ষে পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান।
 
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ইকবাল হোসাইনের নির্বাচন অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানান।

তিনি দাবি করেন, ভোট গ্রহণ ও গণনার দায়িত্বে দলীয়ভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়ায় নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, একাধিক কেন্দ্রে ভোটারদের বাধা দেওয়া, ফলাফল প্রভাবিত করার চেষ্টা এবং গণনায় অসঙ্গতির ঘটনা ঘটেছে। 

এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোট পুনঃগণনার দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা জনগণের ভোটাধিকার রক্ষার স্বার্থে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি। জনগণের রায় বিকৃত করার কোনো সুযোগ থাকা উচিত নয়।’
 
তিনি সংবাদ সম্মেলনে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনাগুলোর তীব্র নিন্দা জানান। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ করেন। 
  
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ, এসএম সোহেল, পাবনা পৌর জামাতের আমির মাওলানা আব্দুল লতিফ, পাবনা সদর উপজেলা আমির মাওলানা আব্দুর রব, পাবনা পৌর জামায়াতের সাবেক আমির আবিদ হাসান, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির খন্দকার জাকারিয়া, সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল অ বদিউজ্জামান ও প্রমুখ।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  পাবনা   ভোট পুনর্গণনা   জামায়াতে ইসলামী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close