শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
রাজনীতি
৩০ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি আসনে ব্যাপক কারচুপি, জালিয়াতি ও অনিয়ম হয়েছে। 

এসব আসনের ভোট পুনর্গণনা এবং সংসদ সদস্যদের শপথ না পড়ানোর জন্য নির্বাচন কমিশনে (ইসি) লিখিত আবেদন করেছে জামায়াতে ইসলামী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মুয়াযযম হোসাইন হেলাল। 

তিনি বলেন, “এখন পর্যন্ত ৩০টি আসনের ভোট কারচুপির অভিযোগ আমাদের কাছে এসেছে। আগামীতে আরও তথ্য আসবে এবং সেগুলো গণমাধ্যমে জানানো হবে।”

সংবাদ সম্মেলনে ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. এম এ মান্নান অভিযোগ করে বলেন, “আমার আসনে বেশ কয়েকটি কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে। আমি সেগুলো তুলে ধরেছি। ভোট গণনা শেষ হওয়ার আগেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ইরশাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেছে।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ৩০ আসন   ভোট পুনর্গণনা   জামায়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close