শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
ঘোড়াশালে কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত
পলাশ, (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে কাভার্ড ভ্যানের ধাক্কায় আকাশ মিয়া (১৮) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছে।  

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঘোড়াশাল বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। ‎নিহত আকাশ মিয়া জামালপুর জেলার মেলান্দহ উপজেলা লিটন মিয়ার ছেলে।
‎
‎পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে টঙ্গী থেকে রায়পুরার উদ্দেশ্যে পণ্য বোঝাই একটি মিনি ট্রাক ছেড়ে আসে। পরে ট্রাকটি ঘোড়াশাল বাইপাস সড়কে পৌঁছালে সেখানে ট্রাকটি থামিয়ে হেলপার আকাশ ট্রাকের মালামাল ঠিকমতো বাধা রয়েছে কিনা তা দেখছিলেন। 

এসময় বিপরীত পাশ থেকে আসা প্রাণ আরএফএলের ভাড়ায় চালিত একটি কাভার্ড ভ্যান ওই মিনি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে দাঁড়িয়ে থাকা হেলপার আকাশ মিয়ার মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খরব পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পলাশ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
‎
‎পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close