সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
বিএনপির নিরঙ্কুশ বিজয়ে আইইবি’র শুভেচ্ছা ও অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচিত সকল সংসদ সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আইইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়েছে।

দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত এ বিজয় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন এবং টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে দেশের প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান আইইবি দৃঢ়ভাবে প্রত্যাশা করে। 

আইইবি আশা করে—নবনির্বাচিত সরকার প্রকৌশলীদের পেশাগত মর্যাদা সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্র গঠনে যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

দেশের টেকসই ও সাশ্রয়ী অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ, জলবায়ু সহনশীল কৃষি উন্নয়ন এবং চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী প্রযুক্তি বিকাশে প্রকৌশলীদের সক্রিয় সম্পৃক্ততা অপরিহার্য বলে মনে করে আইইবি। 

আইইবি বিশ্বাস করে—তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকার প্রকৌশলীদের কল্যাণে সুদূরপ্রসারী নীতি ও বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণের মাধ্যমে একটি দক্ষ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। একইসঙ্গে, জাতীয় স্বার্থ সংরক্ষণ ও দেশের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করার লক্ষ্যে আইইবি’র নেতৃত্বে দেশের প্রকৌশলী সমাজ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে প্রস্তুত ও অধীর আগ্রহ ভরে অপেক্ষা করছে।

“সবার আগে বাংলাদেশ”-এই প্রত্যয়ে নবনির্বাচিত সরকারের মাধ্যমে দেশের উত্তরোত্তর উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি অব্যাহত থাকবে—আইইবি এই আশাবাদ ব্যক্ত করছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নিরঙ্কুশ বিজয়   আইইবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close