রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
সুন্দরবন আমাদের রক্ষা করে, সুন্দরবনকে ভালবাসতে হবে
বাগেরহাটে সুন্দরবন দিবস উদযাপন
সেখ সাকির হোসেন, বাগেরহাট
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে সুন্দরবন দিবস উদযাপিত হয়েছে। 
  
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাব ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন এই আয়োজন করে।

বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সভাপতি মো. শাহ আলম টুকু, আহাদ উদ্দীন হায়দার, বাবুল সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল ও বর্তমান সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন। অনুষ্ঠান সঞ্চলনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়ামিন আলী।
  
বক্তারা বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। ঝড় জলোচ্ছ্বাস আসলে সুন্দরবন আমাদের রক্ষা করে। সুন্দরবন আমাদের মায়ের মত আগলে রাখে। সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে।

সুন্দরবনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
 
২০০২ সাল থেকে উপকূলীয় বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে স্থানীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন বেসরকারি সংগঠন দিবসটি পালন করে আসছে। 
  
২০০১ সালে খুলনা বিশ্ববিদ্যালয়, বেসরকারি সংগঠন রূপান্তর ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সহ দেশের অর্ধশতাধিক সংগঠন যৌথভাবে সুন্দরবনের সম্পদের সুরক্ষা, পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে এবং সুন্দরবনের প্রতি দেশ বিদেশের মানুষের মনোযোগ আকর্ষণের লক্ষ্যে খুলনায় তিন দিনের জাতীয় সুন্দরবন সম্মেলন আয়োজন করে। ঐ সম্মেলন থেকে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’ উদযাপনের ঘোষণা দেয়া হয়। 

আয়োজকরা শুরু থেকে এই দিনটিকে জাতীয়ভাবে পালনের দাবি জানিয়ে আসছে।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট    সুন্দরবন দিবস   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close