সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
গুরুদাসপুরে নির্বাচনি সহিংসতায় জামায়াতের তিন কর্মী আহত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৩ পিএম আপডেট: ১৪.০২.২০২৬ ১১:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতার পৃথক দুই ঘটনায় জামায়াতের তিন কর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিন্যাবাড়ি বাজারে অপর কর্মী ওমর ফারুকের ওয়ার্কশপে অবস্থান করছিলেন। এ সময় বিএনপিকর্মী মামুন, আয়নাল, ইসলাম, নয়ন ও মোনায়েমের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল সেখানে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের সভাপতি রাজেদুল ইসলাম মারামারি ছাড়াতে গেলে 
তাকেও মারধর করে হামলাকারীরা রাজেদুল ইসলামের মোবাইল ফোন ছিনিয়ে নেয় ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে চলে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাজেদুল ইসলামের পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ওমর ফারুকের মাথা ও হাতে আঘাত লেগেছে বলে জানা গেছে।

অপরদিকে একই ইউনিয়নের দক্ষিণ নারিবাড়ী গ্রামে আরেক ঘটনায় আনছার আলীর ছেলে জামায়াতকর্মী সাইদুল ইসলাম বেলা ২টার দিকে জাদুর মোড়ে একটি চায়ের দোকানে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, একই গ্রামের তারেক, ইয়াকুব ও কদম আলী তাকে মারধর করেন। এ ঘটনায় আহত সাইদুলের ছেলে শাহিন আলম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

আহত সাইদুল ইসলাম জানান, তিনি দৈনিক হাজিরায় মাইকসহ ভ্যানগাড়িতে জামায়াত প্রার্থীর প্রচারণা চালিয়েছিলেন। এর জেরে তাকে মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।

উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম বলেন, নির্বাচন-পরবর্তী এমন ঘটনা দুঃখজনক। তিনি এসব হামলা বন্ধে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ ও তার নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নেতা-কর্মী ও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কেউ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close