রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
লালমনিরহাটে ভোটের ফলাফল শেষে পুলিশ-আনসারের নাচের ভিডিও ভাইরাল
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২১ পিএম আপডেট: ১৪.০২.২০২৬ ১১:২৩ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এক উল্লাসের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের এমন নেচে-গেয়ে আনন্দ প্রকাশের ঘটনা নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি পাটগ্রাম উপজেলার কাউয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বলে জানা গেছে। ভোটগ্রহণ ও দীর্ঘ সময় ধরে চলা গণনা শেষে ফলাফল ঘোষণার পর ভিডিওটি তৈরি করেন বলে অভিযোগ করেছেন। 

ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দীর্ঘ ডিউটির ক্লান্তি ভুলে পুলিশ কনস্টেবল ও আনসার সদস্যরা গানের তালে তালে নাচছেন। 

আনসার সদস্য জাকির ইসলাম জানান, ‘ভোটের ফলাফল ঘোষণার পর কেন্দ্রের সিনিয়রদের উৎসাহে আমরা এই উদযাপনে মেতে উঠি। বড় ভাইয়েরা বললেন, কাজ তো শেষ, এখন একটু নাচানাচি করে বিদায় নেই।’ 

সেখানে থাকা আরেক আনসার শরীফ এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন।

তবে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই একে দীর্ঘ সময়ের হাড়ভাঙা খাটুনির পর একটু ‘মানসিক প্রশান্তি’ হিসেবে দেখছেন। আবার অনেকে নির্বাচনের নিরপেক্ষতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত গাম্ভীর্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ‘ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য আমার জানা নেই। তবে বিষয়টি সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি।’

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close