শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
রাজশাহীতে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী নগরীর কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে ১৯০ বোতল ভারতীয় মাদক সিরাপসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে কাটাখালী থানাধীন পূর্ববাতান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯০ বোতল ভারতীয় মাদক সিরাপ, একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি হাসুয়া জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন মো. হৃদয় হোসেন (২৩), মো. রাহুল মিয়া (১৯) এবং মো. সজল মিয়া (৩৫)। একই সময় ঘটনার সঙ্গে জড়িত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর সহযোগিতায় সজল মিয়াকে গ্রেফতার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন-১ বিজিবির অধীনস্থ খিদিরপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে নদীপথে মাদক পাচারের তথ্য পায়। এমন তথ্যের ভিত্তিতে দলটি পূর্ববাতান এলাকার খয়েরবাগান সংলগ্ন নদীপথে অবস্থান নেয়। দীর্ঘ সময় পর সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত নৌকা সেখানে পৌঁছালে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

বিজিবি জানায়, ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি মো. মিলন ফাহতা (৩৫) অভিযানের সময় পালিয়ে যান। তাকে গ্রেফতারে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এছাড়া রোববার সকালে জব্দকৃত মালামালসহ গ্রেফতার তিন আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   বিজিবি   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close