রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
বান্দরবানের আলীকদমে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলা থেকে রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের পুরাতন কানামাঝি ঘাট এলাকার নিজ বাড়ী থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। 

সন্দেহজনক আচরণের কারণে নিহত নারীর ২ পুত্রবধুসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আলীকদম থানা হেফাজতে নিয়ে গেছে পুলিশ। 

নিহত রহিমা বেগম স্থানীয় আবু তালের স্ত্রী এবং চৈক্ষ্যং ইউনিয়নের পুরাতন কানামাঝি ঘাট এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, এক বৃদ্ধা নারীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল দেয়, পরে আলীকদম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

বান্দরবানের আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ জানায়, রাত ১০টায় ৯৯৯ এ কল আসে- আলীকদম উপজেলার শিবাতলী এলাকায় এক বৃদ্ধার গলাকাটা লাশ পড়ে আছে। পরে আলীকদম থানার একটি পুলিশের দল ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে। 

ওসি আরো জানান, ‘ঘটনায় জড়িত সন্দেহে নিহত বৃদ্ধার ২ পুত্রবধুসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। 

এই ঘটনায় জড়িত অপরাধীদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে বলে জানায় ওসি।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   বৃদ্ধা   লাশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close