শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
বগুড়ায় বাড়ির সামনে থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে বাড়ির সামনে থেকে সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে হত্যাকাণ্ড সংঘটিত হয়।

সাইফুল ইসলাম গাবতলী উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাড়ির সামনে ঘাসের জমি থেকে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তিনি পেশায় ট্রাক ব্যবসায়ী ছিলেন। ব্যবসা নিয়ে কোনো দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহতের মেয়ে সাদিয়া আক্তার বলেন, “প্রতিদিন আমার বাবা গভীর রাতে বাড়ি ফেরেন। কিন্তু শনিবার রাতে বাড়ি ফেরেননি। ভোর হয়ে গেলেও তার কোনো খবর পাওয়া যায়নি। মোবাইল ফোনেও যোগাযোগ করা যায়নি। পরে ভোরের দিকে আমাদের বাড়ির সামনে ঘাসের জমি থেকে রক্তাক্ত অবস্থায় বাবার লাশ উদ্ধার করা হয়।”

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ট্রাক মালিক সাইফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলা কাটা ছাড়াও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   ব্যবসায়ী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close