রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
জাতীয়
নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে : নির্বাচন পর্যবেক্ষক দল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের এবারের জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (অ্যানফ্রেল) এর চেয়ারম্যান রোহানা এন. হেত্তিয়ারাচ্চি। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

রোহানা এন. হেত্তিয়ারাচ্চি বলেন, তরুণ ও নারী ভোটারদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। একই সঙ্গে ভোট গণনা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার আহ্বান জানান তিনি। 

নির্বাচনি প্রচারণায় যে ব্যয় হয়েছে, তা জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দেন রোহানা এন. হেত্তিয়ারাচ্চি। পাশাপাশি তিনি বলেন, নতুন সরকারের দায়িত্ব হবে জুলাই সনদ বাস্তবায়ন করা।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করেছে রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি)। কমিশনার পাভেল আন্দ্রিভের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় সফর করে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেয়।

পর্যবেক্ষকরা জানান, ভোটগ্রহণে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের প্রস্তুতি ছিল দৃঢ় এবং ভোটারদের আগ্রহও ছিল উল্লেখযোগ্য। পরিদর্শন করা প্রতিটি কেন্দ্রে জাতীয় আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে সু-প্রশিক্ষিত পদ্ধতিতে ভোট পরিচালিত হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা প্রস্তুত ছিলেন এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। ভোটগ্রহণে একটি বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক পরিবেশ বিরাজ করেছে। পোলিং অফিসাররা দলীয় পোলিং এজেন্টদের সঙ্গে সমন্বয় করে স্বচ্ছতা ও তদারকি নিশ্চিত করেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   শান্তিপূর্ণ   বিশ্বাসযোগ্য   নির্বাচন পর্যবেক্ষক দল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close