রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি নবনির্বাচিত এমপি হাজী জসিমের
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা-৫ আসন (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য মো. জসিম উদ্দিন দায়িত্ব গ্রহণের আগেই মাদকবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস নয়—এটাই তার অঙ্গীকার। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে নিজ বাসভবনে বিভিন্ন ইউনিয়ন থেকে জসিম উদ্দিনকে সংবর্ধনা দিতে আসা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, “সীমান্তঘেঁষা এই অঞ্চলের সঙ্গে মাদকের একটি নেতিবাচক পরিচয় জড়িয়ে গেছে, যা এলাকার মানুষের জন্য অত্যন্ত লজ্জার। এই বদনাম ঘোচাতে এবং এলাকাকে মাদকমুক্ত করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এলাকার মানুষ যদি পাশে থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা মাদকের এই অভিশাপ থেকে মুক্ত হতে পারব।”

নিজের বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মাদকের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অভিযোগ ছড়িয়ে তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। তবে জনগণের আস্থা ও ভোটের মাধ্যমেই তিনি নির্বাচিত হয়েছেন।”

মাদক নির্মূলে স্থানীয়দের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নিয়মিতভাবে বাইরের এলাকা থেকে মোটরসাইকেলে করে মাদকসেবীরা এলাকায় প্রবেশ করে—এমন তথ্য তার কাছে রয়েছে। এসব কার্যক্রম প্রতিহত করতে এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে। মাদকসেবী বা কারবারি যে দলেরই হোক না কেন, তাকে আটক করে দ্রুত প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

কঠোর হুঁশিয়ারি দিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, “প্রয়োজনে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে হলেও মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। মাদক নির্মূলে যদি পদত্যাগ করতেও হয়, তবুও পিছু হটব না।”

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাজী জসিম উদ্দিন আরও বলেন, “সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা হবে। এলাকার সুখ-দুঃখে পাশে থেকে কুমিল্লা-৫ আসনকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নবনির্বাচিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close