সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে যুবদল নেতার দোকান ভাঙচুর, জামায়াতের নেতা গ্রেফতার
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উল্লাপাড়া মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কাদের খন্দকার ও একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল আলিম সরদার। তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী-র স্থানীয় নেতা।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসন-এ জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন।

শুক্রবার ভোরে পূর্বশত্রুতার জেরে উপজেলার গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।

ওসি সাকিউল আজম বলেন, যুবদল নেতা আব্দুল লতিফ ১০-১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করা হয়। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। হামলায় জড়িত বাকি আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   যুবদল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close