সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
প্রেমিকা বিয়েতে রাজি না হওয়াতে শরীরে আগুন দিলো প্রেমিক
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৬ পিএম আপডেট: ১৫.০২.২০২৬ ৩:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগরে প্রেমিকা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অন্তর বিশ্বাস (২৯) নামে এক যুবক নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে।

১৪ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১১টার দিকে উপজেলার ধোপাদী গ্রামে নতুনবাজার হাড়িভাঙা এলাকায় এই ঘটনা ঘটে।

পেশায় পরিবহন শ্রমিক অন্তর বিশ্বাসের বাড়ি কুষ্টিয়া জেলার সদর উপজেলার যুগিয়া গ্রামে। তার পিতার নাম সাগর বিশ্বাস। সে অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস করতো ।

তার সহকর্মী সোহাগ হোসেন বলেন, “দীর্ঘদিন যাবৎ সে আমরা এক সাথে কাজ করি। কিছু দিন আগে সে আমডাঙ্গা গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। সম্প্রতি ধোপাদী গ্রামের হাড়িভাঙা এলাকার একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার রাতে বিয়ের প্রস্তাব দিলে সেই মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে। শুনেছি প্রেমিকাকে না পাওয়ার কারণে সে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে।”

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে হাড়িভাঙা এলাকায় হাবিবুর রহমানের বাড়ির সামনের রাস্তা থেকে অন্তর নামে এক যুবককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, “মধ্যরাতে কয়েকজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় অগ্নিদগ্ধ এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান গনমাধ্যমকে বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  আগুন   প্রেমিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close