রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
কুমিল্লা-৫ আসনের জসিম উদ্দিন প্রথমবারের মতো সংসদে
মো. হাবিবুর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন। সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে এলাকার মানুষের আস্থা অর্জন করেন।
 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

নির্বাচনে বিজয়ের পর তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
   
তিনি বলেন, ‘আমাকে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করেছে। আমি কখনো সরকারের কোন চেয়ারে দায়িত্ব পালন করিনি। এবারে প্রথম আমার দল আমাকে নমিনেশন দিয়েছে। আমার দুই উপজেলার জনগণ ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেছে।’

স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিজয়ের খবরে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। উপজেলার বিভিন্ন মসজিদ ও পার্টি অফিসে দোয়া এবং তাবারুক বিতরণ করা হয়।
 
এলাকাবাসীর প্রত্যাশা, নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে জসিম উদ্দিন শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, কর্মসংস্থান ও মাদক নির্মূলসহ গুরুত্বপূর্ণ খাতে উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
 
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্ব হিসেবে জসিম উদ্দিনের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং এলাকায় টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

এদিকে প্রথমবারের মতো সংসদে যাওয়ায় তার সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন কুমিল্লা-৫ আসন আগামী দিনে উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাবে।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   বুড়িচং   ব্রাহ্মণপাড়া   জসিম উদ্দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close