শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
হাতিয়ায় ধানের শীষের সমর্থকের দোকানে দুর্বৃত্তদের আগুন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় ধানের শীষের এক সমর্থকের দোকানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রাতের আঁধারে দেওয়া আগুনে পুড়ে গেছে ৭টি দোকান, একটি মাইক্রোবাস ও দুটি সিএনজি। এতে প্রায় এক কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিক চরঈশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম সর্দার।

ঘটনার খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি এ ঘটনার জন্য এনসিপির নেতাকর্মীদের দায়ী করেন।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৩টার দিকে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই ৭টি দোকানের মালামালসহ পাশের গ্যারেজে থাকা দুটি সিএনজি ও একটি মাইক্রোবাস পুড়ে ছাই হয়ে যায়।

দোকান মালিক কালাম সর্দার বলেন, আমি ধানের শীষের পক্ষে কাজ করছি। কয়েকদিন ধরে প্রতিপক্ষের লোকজন আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল। দোকানে আগুন দেবে বলেও হুমকি দেয়। গভীর রাতে মোবাইলে খবর পাই দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে মাহবুবের রহমান শামীম বলেন, ধানের শীষের পক্ষে কাজ করার কারণে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। প্রশাসনের কাছে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   ধানের শীষ   দুর্বৃত্তদের আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close