রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রায়পুরায় পররাষ্ট্র উপদেষ্টাকে এলাকাবাসীর গণসংবর্ধনা
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম আপডেট: ১৫.০২.২০২৬ ৪:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণে অসামান্য ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মানে এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্সাস এর আয়োজনে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

এসময় তিনি বলেন, সেরাজনগর স্কুলের সাথে বিগত দিনে যে অন্যায় করা হয়েছিলো, সে অন্যায়ের একটা বিহিত করা গেছে। স্কুলটি অনেক আগে থেকেই সরকারিকরণ হওয়ার যোগ্য ছিলো, অবশেষে এটি সরকারি হয়েছে। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন। 

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিল (বিপিইআরসি) চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল (অব.) ও এক্সাস এর সভাপতি মো. খালিদ হোসেন, ভার্চুয়ালি যোগ দেন নরসিংদী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোলাইমান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক প্রফেসর এএসএম এমদাদুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ সন্ধ্যা বালা দাস, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব উদ্দিনসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয় সরকারিকরণে সংশ্লিষ্টদের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রায়পুরা   পররাষ্ট্র উপদেষ্টা   গণসংবর্ধণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close