সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
পাঁচ ঘণ্টার ব্যবধানে তিনটি দুর্ঘটনা
শেরপুরে তিন সড়ক দুর্ঘটনা : নিহত ফায়ার ফাইটার
আব্দুল ওয়াদুদ, শেরপুর (বগুড়া)
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় তিনটি পৃথক দুর্ঘটনায় নারীসহ পাঁচ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন এবং প্রাণ হারিয়েছেন আহসান হাবিব (৪৬) নামের এক ফায়ার ফাইটার।
  
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মহাসড়কে রাত ৯টা থেকে ২টার মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে। 
 
সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে রাত ২টার দিকে শেরপুরের মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চান্দাইকোনা সংলগ্ন বগুড়া বাজার এলাকায় একটি দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে বের হচ্ছিল ফায়ার সার্ভিসের গাড়ি।

স্টেশন থেকে গাড়িটি নিরাপদভাবে মহাসড়কে বের করার জন্য সিগন্যাল দিচ্ছিলেন আহসান হাবিব। এ সময় তিনি বগুড়াগামী একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ন ১৯-২১৪৯) থামার সংকেত দেন। ট্রাকটি থামলেও পেছন থেকে দ্রুতগতির ‘আহসান পরিবহন’ নামের একটি বাস ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার চোটে ট্রাকটি ছিটকে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা আহসান হাবিবের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আহসান হাবিব গাইবান্ধার সাঘাটা খামার ধরারুহা এলাকার মৃত আবেদার রহমানের ছেলে। এই ঘটনায় মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনে শোকের ছায়া নেমে এসেছে। 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানান, ঘাতক বাস ও ট্রাকটি আটক করা হয়েছে।

এর আগে রাত ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হামছায়াপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন খাদিজা খাতুন (৩৯) নামের এক নারী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কায় তিনি প্রায় ৩০ হাত দূরে ছিটকে পড়েন এবং গাড়ির চাকা তার দেহের ওপর দিয়ে চলে যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি শাহ বন্দেগি ইউনিয়নের খন্দকারটোলা মুন্সিপাড়া এলাকার আমিনুল ইসলামের স্ত্রী।

শনিবার রাত ৯টার দিকে গাড়িদহ ইউনিয়নের দশ মাইল এলাকায় ঘটে আরও একটি ভয়াবহ দুর্ঘটনা। একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পেছনের গাড়িগুলো ব্রেক কষলে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সেগুলোকে ধাক্কা দেয়, ফলে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।

এতে মোটরসাইকেল আরোহী আরজু (২৮) ও শুভ (২৮) সহ ৪ জন আহত হন। শুভর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শজিমেক হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২টার দিকে ঢাকা স্থানান্তর করা হয়েছে। 

হাইওয়ে পুলিশের এসআই মোরতাজা নুর জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

কেকে/এসএএস 


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   সড়ক দুর্ঘটনা    ফায়ার ফাইটার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close