রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
লালমাইয়ে ট্রেনে কাটা পড়ে অটোরিকশা চালকের মৃত্যু
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৬ পিএম
নিহত মো. মহিন উদ্দিন। ছবি: প্রতিনিধি

নিহত মো. মহিন উদ্দিন। ছবি: প্রতিনিধি

কুমিল্লার লালমাই উপজেলায় রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অটোরিকশা চালক। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাগমারা রেলগেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মহিন উদ্দিন (৩২) পার্শ্ববর্তী এলাকায় বরুড়া উপজেলার শিলমুড়ী ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে মহিন উদ্দিন বাগমারা রেলগেট এলাকায় রেললাইনের একেবারে কিনারায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রেন চলে এলেও ফোনে মগ্ন থাকায় তিনি কিছুই বুঝতে পারেননি। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, অসতর্কতার কারণেই এই দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close