শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রাইভেট কার ও ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়কের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. শরিফ (৪১) এবং একই গ্রামের আমজাদ আলীর ছেলে ভ্যানচালক আমির আলী (৪০)।

বিষয়টি যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস যমুনা সেতু দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় একটি ভ্যান সড়ক পারাপারের চেষ্টা করলে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. শরিফকে মৃত ঘোষণা করেন।

অপর গুরুতর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close