শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
পাবনা-৩ আসনে জামানত হারালেন ৬ প্রার্থী
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) প্রতিদ্বন্দ্বিতা করা ৮ প্রার্থীর মধ্যে ৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ঘোষিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে। 

তথ্যমতে, পাবনা-৩ আসনে মোট ভোটের সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪। এই নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৮১১। ভোটের শতকরা হার ৭০.২২ %। নির্বাচনি বিধি অনুযায়ী, মোট কাস্টিং ভোটের (বৈধ ভোট) আট ভাগের এক ভাগ পেতে হবে। কিন্তু নির্ধারিত ভোটের সীমা অর্জন করতে না পারায় তাদের এ জামানত বাজেয়াপ্ত হয়। 

জামানত হারানো প্রার্থীরা হলেন- ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম (৩৮ হাজার ২৭ ভোট), লাঙ্গল প্রতীকের মীর নাদিম মোহাম্মদ ডাবলু (১ হাজার ৭২ ভোট), হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল খালেক (১৭৬৯ ভোট), একতারা প্রতীকের বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মো. মাহবুবুর রহমান জয় চৌধুরী (১৪২০ ভোট), ট্রাক প্রতীকের গণ পরিষদের প্রার্থী মো. হাসানুল ইসলাম (৯৮৬ ভোট) ও উদীয়মান সূর্য প্রতীকের গণফোরামের সরদার আশা পারভেজ (১৭৩ ভোট) পেয়েছেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  পাবনা   জামানত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close