রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় সম্প্রীতির বার্তা
সব সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস এমপি রায়হান সিরাজীর
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের উদ্দেশ্যে নবনির্বাচিত সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, এই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আমরা সবাই একযোগে কাজ করবো। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, আপনাদের যেকোনো ন্যায্য দাবি ও সমস্যা সমাধানে আমি সবসময় পাশে থাকবো। সকল সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গঙ্গাচড়াকে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের মডেল উপজেলায় পরিণত করাই আমাদের লক্ষ্য।

সভায় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, নায়েবে আমির মো. তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল ইসলাম, গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক কমলকান্ত রায়, সহ-সভাপতি শিবেন রায় ও শ্যামল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নির্মল রায়, কোষাধ্যক্ষ সুধীর বর্মন, সহ-কোষাধ্যক্ষ সুরেশ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close