শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
টাঙ্গাইলে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় উপজেলার ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। 

দূর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার ভ্যানচালক মোহাম্মদ আমির আলী (৪০) এবং শরীফ উদ্দিন (৪১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। জোকারচর এলাকায় পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আহত আমির আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। জোকারচর এলাকায় পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   প্রাইভেটকার   ভ্যান   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close