রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুরে উদ্বোধনের আগেই দেবে গেল ১২ কোটি টাকার সড়ক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক উদ্বোধনের আগেই দেবে গেছে। সড়ক নির্মাণ শেষ হওয়ার মাত্র ৯ দিনের মাথায় মহানগরীর কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় সড়কের একটি অংশ প্রায় ১২ ফুট নিচে দেবে গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে দেখা যায়, এলাকায় কাশিমপুর নামা বাজার থেকে ধন্দখালী গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের একটি অংশে বড় ধরনের ধস নেমেছে।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রথমে সড়কে ফাটল দেখা দিলেও পরে তা ভেঙে ১০-১২ ফুট নিচে দেবে যায়।

কাশিমপুর বারিন্দা গ্রামের বাসিন্দা আনিসুর রহমান খোলা কাগজকে বলেন, ‘গতকাল সড়ক প্রায় ১০-১২ ফুট দেবে গেছে। আজ আরও ৪-৫ ফুট দেবে গেছে। সব মিলিয়ে প্রায় ২০ ফুট দেবে গেছে। এতে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। কখন সড়ক ভেঙে নদীতে চলে যায় সেই শঙ্কা রয়েছে। এতে পাশের কাশিমপুর উচ্চ বিদ্যালয় ও ধন্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।’

গাজীপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইউসিসিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কাশিমপুর এলাকায় তুরাগ নদের পশ্চিম তীরে সিটি কর্পোরেশনের অর্থায়নে বিটুমিনাস কার্পেটিংয়ের মাধ্যমে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়। প্রকল্পের আওতায় দুইটি প্যাকেজের মাধ্যমে ২৫০ মিটার ডব্লিউবিএম, ৬০ মিলিমিটার কার্পেটিং, প্রায় ১ দশমিক ৮ মিটার ফুটপাত, রেলিং ও গার্ড ওয়াল নির্মাণের কথা রয়েছে।

গাজিপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক একেএম হারুনুর রশীদ খোলা কাগজকে বলেন, ‘এটি একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে। নদীর পাড়ে সড়কের প্রায় ১০-১২ ফুট অংশ দেবে গেছে। ১১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।’

তিনি জানান, ধসের কারণ অনুসন্ধানে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটি মাটি ধসে যাওয়ার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   দেবে গেল   সড়ক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close