মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
মানুষের স্বার্থ দেখলে কেউ ঋণখেলাপি হয় না : শফিকুর রহমান
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান বলেছেন, ‘সংসদে এমন মানুষ যাওয়া দরকার যে নিজের স্বার্থ দেখবে না আঠারো কোটি মানুষের স্বার্থ দেখবে। আঠারো কোটি মানুষের স্বার্থ দেখলে কেউ ঋণখেলাপি হয় না।’

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখলা ফেরিঘাটে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন মো. শফিকুর রহমান।
  
শফিকুর রহমান বলেন, ‘ঋণ খেলাপি হলে আবার কীভাবে নেতা হতে চায়? লজ্জিত হওয়া উচিত। জনগণের টাকা আমার পকেটে ঢুকে আছে আমি দিতে পারছি না। কারো উপর সামান্য অবিচার হলেই কিন্তু আমরা প্রতিবাদ করব। এমনকি সরকারি দলের কারো উপরও অবিচার হলেও আমরা প্রতিবাদ করব। অবিচার আমরা মেনে নেব না কোন অবস্থাতেই।’
   
তিনি আরও বলেন, ‘দেশটাতো সংসদ থেকেই পরিচালিত হবে ইনশাআল্লাহ। সংসদে একটা দল সরকারি দল হিসেবে আরেকটা দল বিরোধী দল হিসেবে থাকবে। সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না, মিনিমাম দুই চাকা লাগে। সরকারি দল যদি ইতিবাচক কার্যক্রম পরিচালনা করে আমাদের সহযোগিতা থাকবে। জনস্বার্থ বিঘ্নিত হলে আমরা তো জনগণের পক্ষে অবস্থান নিব। এবং আমাদের অবস্থান হবে ক্লিয়ার কাট। সংস্কারের উপর যে গণভোট হয়েছে এটার পুরাটাই মানতে হবে। আমরা এর কোন খন্ডিত অংশ বাস্তবায়ন দেখতে চাই না।’
     
‘আপনারা দেখেছেন নির্বাচনের সময় আমরা যে কথাগুলো বলেছি। এগুলো আমাদের মুখের কথা ছিল না, বুকের কথা। তিন শর্ত আমরা চাইবো সবাই মানুক। নাম্বার ওয়ান এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত। দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। দুই নাম্বার হচ্ছে বিচার বিভাগ। বিচার বলতে কিছুই নাই। দেখেন না, এতগুলো ঋণখেলাপি কীভাবে সংসদ নির্বাচনে চান্স পায়। এদের হাতে কিভাবে দেশ নিরাপদ হবে, এরা তো সব সময় নিজের স্বার্থ দেখে।’
 
সন্ধ্যায় তারেক রহমানের দেখা করা নিয়ে প্রশ্ন করলে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘তারেক সাহেব কী নিয়ে আলাপ করবে এটা উনার মনের ব্যাপার। আমি তো উনার মনের ব্যাপার বলতে পারব না। উনি আসলে আমার সাথে আলাপ করলে দেশ এবং জাতীয় স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ আমরা আলাপ করব।’
  
শক্তিশালী বিরোধীদল নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘সংসদ চলতে হলে তো সরকারি দল ও বিরোধী দল লাগবেই। সরকারি দল বিরোধী দল হাতে হাত রেখেই চলবে যদি দেশ সঠিক পথে চলে। যদি বেঠিক পথে চলে তাহলে ওই চাকা চালাবো না।’
 
জাতীয় পার্টির মতো বিরোধী দল হবেন কী না এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘জাতীয় পার্টি তো এখন ইতিহাসের অংশ হয়ে গেছে। এরা তো এখন ভূগোলে নাই। কারণ তারা (জাতীয় পার্টি) তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন। এখন তারা শুধু ভোটের জগত থেকে যান নাই, জনগণের মন থেকে উঠে গেছেন। এটা ওই কারণেই কারণ তারা জনগণের স্বার্থ রক্ষা করেন নাই। জামায়াতে ইসলামী ওই ভুল করবে না।’

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির মো. রমজান আলী, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মোসাদ্দেক ভূঞা, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী এবং ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য রোকন রেজা শেখ।

এর আগে তিনি সকাল ৮টায় সড়কপথে কিশোরগঞ্জে পৌঁছান। পরে সকাল ১০টার দিকে নিকলী উপজেলার শিমুলবাঁক এলাকায় নিহত জামায়াত সমর্থক শাহ আলমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে তিনি শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, ‘আমি যতদিন সংগঠনের দায়িত্বে আছি, ততদিন এই দায়িত্ব পালন করব। ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, তারাও তা পালন করবেন বলে আশা রাখি।’

এরপর তিনি নিকলী উপজেলার ছাতিরচর এলাকায় আরেক জামায়াত কর্মী আব্দুস সালামের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নামে এক কর্মী নিহত হন। এ ছাড়া ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত আরেকটি নির্বাচনি সমাবেশে যাওয়ার পথে স্ট্রোকে শাহ আলম (৫০) নামে এক সমর্থকের মৃত্যু হয়।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  ঋণখেলাপি   শফিকুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close