শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
দাউদকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৭
মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা)
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাত জন আহত হয়েছেন।
 
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার জিংলাতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে লক্ষ্মীপুরের রায়পুরগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬২০৩) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই নিহত হন দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের বাসিন্দা হারুনের ছেলে ও অটোরিকশাচালক ফারুক (৪২) এবং বাসের যাত্রী চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে মিজানুর রহমান (৪৮)। 

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। নিহত দুই জনের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহত সাত জন বাসযাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই বাসটি খাদে পড়ে যাওয়ায় এবং অটোরিকশাটি সড়কের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে থাকায় মহাসড়কের ওই অংশে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয় এবং যান চলাচল নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে আবারও যান চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
 
কেকে/এসএএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close