শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ দুই পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় প্রায় দুই কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে টেকনাফের নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে তাদেরকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ১১টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় দুই কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়।’

‘জব্দকৃত আলামত ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   ইয়াবা   পাচারকারী আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close