রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
উল্লাপাড়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা, নারীসহ আহত পাঁচ
মতিন সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নির্বাচনি বিরোধকে কেন্দ্র করে জামায়াত নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও নারীদের মারপিট করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে ৪ নারীসহ ৫ জন। 
  
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার উধুনিয়া ইউনিয়নের ক্ষুদ্র গজাইলে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জামেলা বেগম, মেরিনা খাতুন, রোজিনা বেগম ও মারিয়া খাতুনকে উল্লাপাড়া বেঙ্গল হসপিটালে ভর্তি করা হয়েছে।
  
আহতদের পরিবারের সদস্যরা জানায়, রোববার বিকালে মোটরসাইকেল বহর নিয়ে স্লোগান দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ক্ষুদ্র গজাইল গ্রামে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আলিম সরদারের বাড়িতে হামলা চালায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় বাধা দিলে নারীদের মারপিট করা হয়, ভাঙচুর ও লুটপাট করা হয় বসতবাড়িতে। এতে চার নারীসহ ৫ জন আহত হয়। আহতদের উল্লাপাড়া বেঙ্গল হসপিটালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
 
এ সময় তিনি হামলার জন্য বিএনপিকে দায়ী করে দ্রুত তাদের গ্রেফতার করতে প্রশাসনকে আহ্বান জানান। একই সাথে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও পক্ষপাতিত্বের অভিযোগ করেন।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সাকিউল আজম জানান, খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ    উল্লাপাড়া    হামলা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close