রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
পুলিশ দেখে পিস্তল ডোবায় ফেলেও শেষ রক্ষা হয়নি রাব্বির
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বাজবী তিনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাব্বি (২০) ও মো. সাব্বির (১৬)। তারা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার পানান গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে।

আড়াইহাজার থানার ডিউটি অফিসার এসআই আপন কুমার মজুমদার জানান, বাজবী তিনগাঁও এলাকায় মো. শফিকুল ইসলামের ভাড়া বাড়ির সামনে স্থানীয় লোকজন দুই দুষ্কৃতকারীকে অস্ত্র ও গুলিসহ আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রাব্বির দেহ তল্লাশি করে একটি পিস্তলের ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি স্বীকার করেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি তার ব্যবহৃত পিস্তলটি পাশের একটি ডোবায় ফেলে দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় ডোবা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তার রাব্বি আড়াইহাজারের বাজবী তিনগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপরদিকে সাব্বির রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকায় তার মামা গাফ্ফারের বাড়িতে অবস্থান করছিলেন।

তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:   পিস্তল    গুলি    গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close