শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
আমাদের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে : আব্দুস সাত্তার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম আপডেট: ১৫.০২.২০২৬ ৯:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করেছেন নীলফামারী-১ আসনের জামায়াত সমর্থিত নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। 
 
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ডোমার পৌর শহরের আইডিয়াল স্কুলে উপজেলা জামায়াতে ইসলামী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
    
সংবাদ সম্মেলনে আব্দুস সাত্তার বলেন, ‘শনিবার (১৪ ফেব্রুয়ারি) চিলাহাটিতে আমাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার কারণে বিভিন্নভাবে নির্বাচনে পরাজিত প্রার্থী তার কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানালেও তার প্রতিফলন দেখা যাচ্ছে না। আমরা বলতে চাই, নির্বাচনে জয়-পরাজয় থাকবে। আর এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’
 
তিনি আরো বলেন, ‘আপনারা জনগণের জন্য কাজ করেন যাতে আগামীতে জনগণের ম্যান্ডট নিয়ে জয়লাভ করতে পারেন। প্রশাসন যদি একটু ভূমিকা রাখতো তাহলে হয় তো বা আমাদের কর্মী আহত হওয়ার ঘটনা ঘটতো না।’
    
আব্দুস সাত্তার প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পুলিশর মত আচরণ করলে চলবে না। পুলিশকে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ যদি নিরপেক্ষতা বজায় রাখে তবে যেকোন অন্যায় প্রতিরোধ করা সম্ভব।’ 
   
তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমরা চাঁদাবাজি করি না তাই কাউকে করতে দিবো না। যেহেতু আমরা বিরোধী দলে আছি তার মানে এই না যে আমরা অন্যায় দেখেও চুপ করে বসে থাকবো। অন্যায়, সন্ত্রাস ও মাদকের সাথে আমরা কোন আপস করবো না।’
       
সরকারি দলের দায়িত্ব অনেক জানিয়ে তিনি বলেন, ‘সরকারি দলকে অনেক দায়িত্বশীল হতে হয়। সরকারি দল ও বিরোধীদল হলো গণতন্ত্রের প্রতীক।’
 
নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা ও হুমকি দেওয়ার প্রতিবাদ জানিয়ে আব্দুস সাত্তার বলেন, ‘যারা এসব ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশকে গড়তে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। আমরা সকলে এক হয়ে কাজ করলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।’
   
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:   ডোমার    সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close