সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
পাবনায় নির্বাচন পরবর্তী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও পাবনা জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল নির্বাচন পরবর্তী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একতরফা সহিংসতা, হামলা-ভাংচুর ও মারধরের অভিযোগ করেছেন। তিনি এসব ঘটনার প্রতিকার চেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়ায় নিজ রাজনৈতিক কার্যালয়ে পাবনা জেলা জামায়াত কর্তৃক   আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু তালেব মন্ডল দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকেই ঈশ্বরদী-আটঘরিয়াসহ পাবনা জেলার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের ওপর দফায় দফায় হামলা, গুলিবর্ষণ, মারধর, বাড়িঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট ও দখলবাজির ঘটনা ঘটছে। 

এমনকি জামায়াতের নারী কর্মীদের বোরকা ধরে টানা-হেঁচড়ার মাধ্যমে লাঞ্ছিত করার  অভিযোগও তুলে ধরেন তিনি।

আবু তালেব বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, নির্যাতন, হত্যা, গুম, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ঘটনা দেশবাসী প্রত্যক্ষ করেছে। সেই প্রেক্ষাপটে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট ওই সরকারের পতন ঘটে। তখন আন্দোলনে অংশ নেওয়া সব দলই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল—এ দেশে আর অতীতের মতো অন্যায়-অত্যাচার চলতে দেওয়া হবে না। কিন্তু বিএনপি সেই অঙ্গীকার ভুলে গিয়ে এখন পরাজয়ের প্রতিশোধ নিতে পুরনো ধারায় ফিরে গেছে।’

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে, ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে নবনির্বাচিত আবু তালেব বলেন, ‘বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি—তিনি যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দলের নেতাকর্মীদের সংযত রাখার ব্যবস্থা নেন। আমি আশাবাদী, তিনি বিচক্ষণতা ও দায়িত্বশীলতার পরিচয় দেবেন।’

সংবাদ সম্মেলনে তিনি পাবনা জেলা জুড়ে সব উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংস হামলার বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির জহুরুল ইসলাম খান, জেলা সেক্রেটারি আব্দুল গাফফার খান, জেলা তালিমুল কোরআন সেক্রেটারি গোলাম রব্বানী খান জুবায়ের, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আমিরুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  পাবনা   নির্বাচন পরবর্তী   বিএনপির নেতাকর্মী   সহিংসতার অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close