শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
শ্রীপুরে স্কুল ছাত্রী অপহরণকারী আটক
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৬ পিএম আপডেট: ১৫.০২.২০২৬ ৯:২০ পিএম
ছবি: অপহরণকারী রুহুল আমিন

ছবি: অপহরণকারী রুহুল আমিন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্কুলছাত্রী অপহরণের এক মাস পর অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালের দিকে অপহরণকারী মো. রুহুল আমিনকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। এর আগে গত ১৭ জানুয়ারি স্কুলছাত্রী অপহরণের ঘটনাটি ঘটে। 

ভুক্তভোগী স্কুল ছাত্রী (১৭) উপজেলার তেলিহাটি ইউনিয়নের একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত মো. রুহুল আমিন (৩৭) উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।
    
ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা জানান, গত মাসের ১৭ তারিখ সকালে রুহুল আমিনের সহযোগিতায় আমার স্কুল পড়ুয়া মেয়েকে জোরপূর্বক তুলে নেয় আশিক নামের এক যুবক। যখন মেয়েকে জোরপূর্বক তুলে নেয়, তখন মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই সিএনজি যোগে মেয়েকে নিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। এর পরপরই আমরা পিছনে ধাওয়া করি। কিন্তু তাদের আটকাতে পারি নাই। অপহরণের পর থেকে মেয়ের সঙ্গে কোন যোগাযোগ হয়নি। সব যোগাযোগ বন্ধ করে দেয়। এরপরের দিন থানায় গিয়ে মামলা দায়ের করি৷ পুলিশ ঘটনার পরপরই মেয়েকে উদ্ধারের চেষ্টা করে। এক মাস পর মেয়েকে উদ্ধার করলো তারা। আজ অপহরণকারী রুহুল আমিনকে আটক করল পুলিশ কিন্তু মূল অপহরণকারী আশিকসহ অন্যরা এখনও পালিয়ে আছে। অপহরণকারীরা মেয়েকে অনেক অত্যাচার নির্যাতন করেছে।
     
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘অপহরণের ঘটনায় স্কুল ছাত্রীর বাবা একটি মামলা দায়ের করেন। আজ রোববার দুপুরে অপহরণকারীদের একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকীদের শীঘ্রই আটক করা হবে।’
 
কেকে/এসএএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close