শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
   
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার আক্কেলপুর-বগুড়া আঞ্চলিক সড়কের গোপীনাথপুর ইউনিয়নের হিমাগার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহত আব্দুল হান্নান (৫৫) পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল গনির ছেলে।

আহত ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ভূরঙ্গমারী উপজেলার দক্ষিণ তেলাই গ্রামের রবিউল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২৪) এবং বগুড়ার গাবতলী উপজেলার পশ্চিম মহিষাবান গ্রামের আবু হোসেনের ছেলে আলিব বাবু (২৩)।
 
স্থানীয়রা জানান, আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুল হান্নানের মৃত্যু হয়। গুরুতর জখম হন মোটরসাইকেলের দুই আরোহী।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা তাদের অবস্থার অবনতি হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  আক্কেলপুর    সড়ক দুর্ঘটনা    ভ্যানচালক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close