শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ভোটকেন্দ্রে কন্যাসন্তানের জন্ম, নাম রাখা হলো খালেদা জিয়া
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৫ পিএম আপডেট: ১৫.০২.২০২৬ ১১:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দিতে এসে কেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আম্বিয়া খাতুন। এই দিনে জন্ম নেওয়া শিশুটির নাম রাখা হয়েছে খালেদা জিয়া। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় বইছে উৎসবের আমেজ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রসূতি মা ও নবজাতককে দেখতে যান এবং তাদের ফুলেল শুভেচ্ছা জানান। 

এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালেক পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা প্রমুখ।

জেলা প্রশাসক আম্বিয়া খাতুনের হাতে শিশুটির একটি বাঁধাই করা জন্মসনদ তুলে দেন, যেখানে নাম রাখা হয়েছে খালেদা। এছাড়া সদ্যোজাত শিশুর যত্নের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে সন্তান প্রসব করেন আম্বিয়া খাতুন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে শিশুটির নাম রাখেন খালেদা জিয়া। বর্তমানে মা ও শিশু দুই জনেই সুস্থ রয়েছেন।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  ভোটকেন্দ্র   কন্যাসন্তানের জন্ম   খালেদা জিয়া   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close