শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কেশবপুরে মাছের ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ পিএম আপডেট: ১৫.০২.২০২৬ ৯:৫১ পিএম
ছবি: কেশবপুরের অরুণ অধিকারী

ছবি: কেশবপুরের অরুণ অধিকারী

যশোরের কেশবপুর উপজেলায় অরুণ অধিকারী (৪৮) নামের এক মাছের ঘের ব্যবসায়ীর মরদেহ ধান ক্ষেতের পাশে পাওয়া গেছে। 
     
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে ওই ব্যক্তিকে উপজেলার কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকার বাসার কাছে সড়ক সংলগ্ন ধান ক্ষেতের পাশে পড়ে থাকতে দেখা যায়। 
 
রোববার (১৫ ফেব্রুয়ারি) তার মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনের জন্য মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করেছে।
  
এলাকাবাসী জানায়, অরুণ অধিকারী শনিবার রাত সাড়ে বারোটার দিকে কেশবপুর শহরের সাহাপাড়ার বাসায় মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন। বাড়ির অদূরে একটি ধান ক্ষেতের কাছে তাকে মোটরসাইকেলের নিচে পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অরুণ অধিকারী দীর্ঘ ২৮ বছর মালয়েশিয়া প্রবাসী ছিলেন। গত এক বছর আগে তিনি দেশে ফিরে মাছের ঘেরের ব্যবসা শুরু করেন। 

অরুণ অধিকারীর বড় ভাই অশোক অধিকারী বলেন, ‘তার মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিপন রায় বলেন, ‘মৃত অবস্থায় তাকে রাত ১টার দিকে হাসপাতালে আনা হয়। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  কেশবপুর    মাছের ঘের    ব্যবসায়ী    মরদেহ উদ্ধার    যশোর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close