রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গাইবান্ধায় হার্ট ও কিডনি রোগী মোজাম্মেলের পরিবারের সহায়তায় তারেক রহমান
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় হার্ট ও কিডনি রোগে আক্রন্ত কৃষক মোজাম্মেল হোসেনকে আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারে প্রধানপৃষ্টপোষক তারেক রহমানের নিদের্শে উপজেলার ইদিলপুর ইউনিয়নের চক ভগবানপুর গ্রামে সংগঠনের একটি প্রতিনিধি দল মোজাম্মেল হোসেন চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন। 

এ সময় মোজাম্মলের পরিবারের নিকর্ট চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলেদেন আমরা বিএনপি পরিবারের পক্ষে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ।

এ সময় বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসার খরচের আবেদন চোখে পড়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তিনি তাৎক্ষণিক আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে মোজাম্মেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিতে নির্দেশ দেন।’

‘আমরা বিএনপি পরিবারের পক্ষে তার চিকিৎসার খোঁজ-খবর নিয়ে মোজাম্মেলের স্ত্রী রানী বেগমের কাছে আর্থিক সহায়তা দিয়েছি। রানী বেগমের একমাত্র কর্মজীবী ছেলে আরিফও ব্লাড ক্যানসারে আক্রন্ত হয়ে ১ বছর আগে মৃত্যুবরণ করেছেন।’

তারেক রহমানের আর্থিক সহায়তা পেয়ে কান্না জড়িত কণ্ঠে রানী বেগম বলেন, ‘আমাদের বিশ্বাস হচ্ছে না, তারেক রহমান আমার স্বামীর চিকিৎসার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে। আমি কোন দিন ভাবতেও পরিনি, আবাক হয়ে যাচ্ছি তারেক রহমান আমরা পরিবারের পাশে দাড়িয়েছে। মা ,বাবা ও ভাই হারানো তারেক রহমানের ভিতরে অনেক কষ্ট। আল্লাহ্ তাকে দীর্ঘ দিন বাঁচিয়ে থাকুক।’

এ সময় উপস্থতি ছিলনে আমরা বিএনপি পরিবারের সদস্য শাহাদত হোসনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, সাবকে যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম, বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, বগুড়া জেলা ছাত্রদলের সাবকে সহসাংগঠনকি সম্পাদক হাদিউল হক জিকো।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাইবান্ধা   হার্ট কিডনি রোগী   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close