শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজনীতি
হাতপাখার ভোট বেড়েছে দ্বিগুণ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বিগত নির্বাচনের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উল্লেখসংখ্যক ভোট বেড়েছে। এ নির্বাচনে দলটি ভোট পেয়েছে—২.৭০ শতাংশ। 

এর আগে দলটি ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট পায় ১.৪৭ শতাংশ। সেই তুলনায় এবারের নির্বাচনে দলটির ভোট বেড়েছে দ্বিগুণ। যদিও নির্বাচনের আগে দলটির ০.১ শতাংশ ভোট রয়েছে বলে বিভিন্ন সংস্থার জরিপে প্রকাশ পেয়েছিল। যা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা যায়।  

ইসির তথ্যমতে, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭, জামায়াত ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। অপরদিকে দলগতভাবে তৃতীয় সর্বোচ্চ আসনপ্রাপ্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা পেয়েছেন ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। 

এছাড়া এককভাবে নির্বাচনে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোট পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ। তবে সাতটি আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের ঘরে গেছে ৫ দশমিক ৭৯ শতাংশের সমর্থন। এদিকে গণঅধিকার পরিষদ ০ দশমিক ৩৩ শতাংশ, জাতীয় পার্টি ০ দশমিক ৮৯ শতাংশ।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এর মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি, জামায়াত ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি একটি করে আসনে বিজয়ী হয়। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হন সাতটি আসনে। আদালতের নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা করেনি ইসি। ওই আসনগুলোতে বিএনপি প্রার্থী বেশি ভোট পেয়েছেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  হাতপাখা   ভোট   ভোট বেড়েছে দ্বিগুণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close