সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজনীতি
তারেক রহমান-নাহিদ ইসলাম বৈঠক রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের আভাস : আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১২ পিএম আপডেট: ১৫.০২.২০২৬ ১১:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দলের আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের বিষয়টিকে জাতীয় রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকর্মীদের জানাতে আয়োজিত এক ব্রিফিংয়ে এমন তথ্য জানান দলের সদস্য সচিব আখতার হোসেন।

এনসিপির হয়ে নতুন নির্বাচিত সংসদ সদস্য আখতার বলেন, ‘আজ দুই দলের নেতা তারেক রহমান এবং নাহিদ ইসলাম একত্রে বসেছেন। যদিও কয়েকটি আসনের নির্বাচনের ফলাফল নিয়ে এনসিপির প্রশ্ন রয়েছে। এরপরও তারেক রহমান যে রাজনৈতিক সৌজন্যতাবোধের জায়গা থেকে সাক্ষাতে এসেছিলেন, এই রাজনৈতিক সৌজন্যতাকে আমরা সাধুবাদ জানাই। তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমান ও নাহিদ ইসলামের মধ্যকার আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস দেয়।’

রাজনৈতিক মতভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে এক হয়ে কাজ করার বিষয়ে আখতার বলেন, ‘নিজেদের মধ্যে মতভিন্নতা সত্ত্বেও কীভাবে এর বাইরে গিয়ে একত্রে দেশের জন্য কাজ করতে পারি, সে সব বিষয় নিয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশের সংস্কারের যে প্রশ্ন, সেই প্রশ্নকে কীভাবে সুরাহা করা যায় এবং বিচারের যে প্রশ্ন সেই বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি।’ 
 
এনসিপির সদস্য সচিব বলেন, ‘আমরা মনে প্রাণে চাই এই বাংলাদেশ রাষ্ট্রে আমাদের রাজনৈতিক মতভিন্নতা থাকবে। রাজনৈতিক কর্মসূচি আলাদা হবে। রাজনৈতিক বক্তব্য আলাদা হবে। কিন্তু দেশের প্রশ্নে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা একত্রিত থেকে বাংলাদেশের প্রশ্নে সিদ্ধান্তগুলো নিতে পারব। সে ধরনের একটা পরিবেশ বাংলাদেশে অটুট থাকবে। সেটাই আমাদের প্রত্যাশার জায়গা।’

আখতার বলেন, ‘সাক্ষাতে নির্বাচনপরবর্তী সহিংসতা বন্ধে বিএনপির পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়েছে। এছাড়া ২৪’-এর অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের নিয়েও কথা হয়েছে।’
 
পরে তারেক রহমানকে শাপলা কলির কাঠামো উপহার দেয়া হয়েছে বলেও জানান তিনি। 

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close