মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
রাজনীতি
নতুন উদ্যমে ফেরার চেষ্টায় আওয়ামী লীগ
রোকন উদ্দিন
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৪ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর সারাদেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়। পরে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর  থেকে দেশের বিভিন্ন স্থানের দলীয় কার্যালয় খুলতে পারেনি তারা। নিবন্ধন স্থগিত হওয়ায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও অংশ নিতে পারেনি দলটি।

তবে নির্বাচনের পর নতুন উদ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ। প্রায় দেড় বছরের বেশি সময় পর নির্বাচনের মাত্র তিন দিনের মাথায় ঢাকার গুলিস্তানে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছে নেতাকর্মীরা, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম জানান। 

গতকাল খুলনায় দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টাঙিয়ে পুষ্পমাল্য পরান নেতাকর্মীরা। 

এ সময় জয় বাংলা সেøাগান দেন তারা। রোববার দুপুরে খুলনা সদর থানার শহীদ হাদিস পার্কের সামনে শঙ্খ মার্কেটে সংগঠনটির মহানগর ও জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গণঅভ্যুত্থানের পর থেকে পরিত্যক্ত থাকা এ কার্যালয়ে প্রথমবারের মতো দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। এ সময় তারা জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ফুলের মালা দেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। 

কার্যালয়ে আসা নেতাকর্মীদের একজন খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা। তিনি নাম প্রকাশ না করে বলেন, ‘আমরা কোনো আলাদা আয়োজন করে দলীয় কার্যালয়ে যাইনি। দেখলাম আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে এটা হয়েছে, তাই খুলনাতেও আমরা গেছি। কার্যালয় তালাবদ্ধ ছিল, সেটা ভেঙে ওপরে উঠে জাতীয় পতাকা টাঙিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে মালা দিয়েছি।’ জয় বাংলা’ স্লোগান দিয়ে নিচে নেমে নতুন কার্যালয়ে একটা তালা লাগিয়ে চলে আসি, যাতে পরে আমরা ঢুকতে পারি। কেউ বাধা দেয়নি।’

খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘এত দিন একটি অবৈধ সরকার ছিল, মবের রাজত্ব চলছিল। আমাদের রাজনৈতিক অধিকার আছে। এখন একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে। আমরা মনে করছি, কার্যালয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সে হিসেবেই আমাদের নেতাকর্মীরা আজ কার্যালয়ে গেছেন। আমাদের ওপর যে অবৈধ নিষেধাজ্ঞা ছিল, আমরা মনে করি নির্বাচিত সরকার একটি বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের রাজনীতি করার সুযোগ দেবে। সব মিলিয়ে আমরা আশা করছি, শিগগিরই কার্যক্রম শুরু করতে পারব।’

এদিকে আওয়ামী লীগের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কার্যালয় খুলেছেন নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে তারা কার্যালয়ের সামনে জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। রোববার বিকালে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। প্রথমে তারা কার্যালয়ে প্রবেশ করেন। পরে পতাকা উত্তোলন করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, ২০-২৫ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছেন। তারা দলের নামে নানা ধরনের স্লোগান দেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানীসহ নেতাকর্মীরা। এ ব্যাপারে গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘ ১৭-১৮ মাস ধরে আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে যাই। এরপর সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।’

তিনি বলেন, ‘সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা হবে।’

এরআগে জাতীয় নির্বাচনে বিজয়ের পরদিন পঞ্চগড় সদর উপজেলায় আওয়ামী লীগের তালাবদ্ধ একটি কার্যালয় খুলে দেন সদর উপজেলায় বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। গত শুক্রবার সকালে সদর উপজেলায় বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খোলা হয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন এ বিএনপি নেতা।

বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, ‘আগে জামায়াতের কর্মীরা অফিসটি তালাবদ্ধ করে রেখেছিল। আজ আমরা আবু দাউদ প্রধানসহ স্থানীয় মানুষদের নিয়ে অফিসটি খুলেছি। আপাতত মুক্তিযোদ্ধারা এখানে থাকব। আওয়ামী লীগের কোনো কার্যক্রম আপাতত হবে না।’

বিএনপি নেতা আবু দাউদ প্রধান বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর আমাদের বিজয় হয়েছে। কোনো অবস্থাতেই এলাকার শৃঙ্খলা ভঙ্গ হতে দেওয়া হবে না। এটি আমার দলের সিদ্ধান্ত নয়; এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য এ পদক্ষেপ নিয়েছি।’

এছাড়া নির্বাচনের দুই দিন পর ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়েছে একটি দল, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম জানান। শনিবার দুপুরের পর সাত-আটজনের একটি দল আওয়ামী লীগের কার্যালয় ভবনের সামনে আসে, যে ভবনে বছর দেড়েক ধরেই ঝুলতে দেখা গেছে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ লেখা একটি ব্যানার।

ঘটনাস্থলের পাশের ফুটপাতের একজন ব্যবসায়ী বলছিলেন, এক দল লোক জাতীয় পতাকা নিয়ে এসে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে সালাম জানায়। পরে তারা পতাকাটি বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে চলে যান।
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কার্যালয় ছাত্র-জনতার রোষানলে পড়ে। তছনছ করার পর আগুন দেওয়া হয় ১০ তলা ভবনটিতে।

এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এ ভবনে ময়লা আবর্জনার স্তূপ জমেছে। 

এদিকে গতকাল রোববার বিকালে এ ঘটনা ঘটে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ঢাকা বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজন। পুলিশ বলছে, ফেসবুকে ‘গণকান্নার’ কর্মসূচি ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গেলে ‘বিক্ষুব্ধ জনতা’ তাদের মারধর করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, পুলিশ পাঁচজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পরিচয় দিয়েছেন। এই তিনজনের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close