শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজনীতি
গণমাধ্যমে ফলাফল খণ্ডিতভাবে উপস্থাপন : জামায়াত আমীরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১২ এএম আপডেট: ১৬.০২.২০২৬ ৩:১৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামায়াত আমীর শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমে খণ্ডিত উপস্থাপন করা হয়েছে এবং এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর এসব কথা বলেন।

পোস্টে তিনি বলেন, প্রায় ৭ কোটি প্রদত্ত ভোটের মধ্যে জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছে এবং প্রায় ২ কোটি ৭০ লাখ নাগরিক এই জোটের ওপর আস্থা রেখেছেন, যা একটি তাৎপর্যপূর্ণ জনরায়।

তিনি আরও বলেন, অতীতের অনেক রেকর্ড ভেঙে দলটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০০৮ সালে মাত্র দুটি আসন পাওয়া থেকে আজ কোটি মানুষের সমর্থন পাওয়া জনআস্থার বহিঃপ্রকাশ এবং দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার ও জবাবদিহিতার পক্ষে অবস্থান নিয়েছেন।

সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি লেখেন, পরবর্তী নির্বাচনে আরও ব্যাপক আস্থা অর্জনের লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করা ও দলীয় ঐক্য সুদৃঢ় করা হবে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close