শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে পৃথক স্থান থেকে অজ্ঞাতসহ দুই মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মানাধীন ভবনের সেফটি ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত নয়টায় মিজমিজি সাহেবপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা ভবনের ভেতরে  মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরনে ছিল কালো রংয়ের বোরকা। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ গুমের জন্য সেফটি ট্যাংকে ফেলে যায়। পরিচয় সনাক্তের জন্য পিবিআইয়ের টিম ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। হত্যার রহস্য ও জড়িতদের সনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
 
এদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাঈম (২৬) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার রাত ১০টায় উপজেলার পরমেশ্বরদী গ্রামের বারদী-তালতলা রাস্তার পাশে সড়িষার ক্ষেতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বস্তাবন্দি দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে ওই এলাকার মৃত হেকিম হাজির ছেলে ও পেশায় রাজমিস্ত্রি।

সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close