রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ধনবাড়ীতে দোয়া
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপার্সন ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির নবনির্বাচিত এমপিদের শুকরিয়ানা আদায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মুশুদ্দি ইউনিয়নের চৌরাস্তা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুশুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বদিউজ্জামান মুরাদের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এনামুল হক।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ধনবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি ও মুশুদ্দি ইউনিয়ন শাখার সভাপতি মৌলভী আব্দুল মোতালেব, ওলামা দল ধনবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব হাফেজ ফজলুল হক, মুশুদ্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলী আল রাজী মিনু এবং বিএনপি নেতা জামিল হায়দার টুটুলসহ অন্যান্যরা।

সদ্য নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ধনবাড়ী উপজেলা ওলামা দলের অগ্রণী ভূমিকা পালনের জন্য বিএনপির পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে ইতিহাস-ঐতিহ্যের মধুপুর ও ধনবাড়ী উপজেলার উন্নয়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফকির মাহবুব অনাম স্বপনকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি জানান বক্তারা।

উক্ত দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা শাখা ও প্রত্যেক ইউনিয়ন শাখাসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে সন্ধ্যায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close