সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ব্যবসায়ী গ্রেফতার
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে বগুড়া-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)-এর সদস্যরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে র‌্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে মো. দুলাল হোসেন (৬৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার বিকালে র‌্যাব-১২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হোটেল নিউ মায়ের আঁচল সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালিয়ে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাকে আটক করে।

এ সময় তার নিকট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে এসব নেশাজাতীয় ইনজেকশন সরবরাহ করে আসছিলেন।

ঘটনায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   ইনজেকশন   ব্যবসায়ী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close