সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
নোয়াখালী-১ আসনে পুনঃভোট চাইলেন হাতপাখার প্রার্থী
সৈয়দ মো. শহিদুল ইসলাম
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪০ পিএম আপডেট: ১৭.০২.২০২৬ ৮:৪৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনের নির্বাচনে অনিয়ম ও বিভিন্ন অভিযোগ গ্রহণে গড়িমসির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন হাতপাখা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় সোনাইমুড়ী থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু তার দায়ের করা অভিযোগ গ্রহণে গড়িমসি করেছে থানা পুলিশ—পাশাপাশি তার ওপর হামলার ৪৮ ঘণ্টা পার হলেও সাধারণ ডায়েরি (জিডি) নিতে বিলম্ব করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

জহিরুল ইসলাম বলেন, “নির্বাচনের আগের রাত থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত সোনাইমুড়ী থানায় তার অভিযোগ গ্রহণ করা হয়নি।” এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন অনুপস্থিত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি। 

তিনি সাংবাদিকদের জানান, “নির্বাচনের সময় তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে তিনি থানায় অভিযোগ জানাতে গেলে তা গ্রহণ করা হয়নি।”

তিনি আরও বলেন, “নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, ভোট ইঞ্জিনিয়ারিং, ভোটারদের বাধা প্রদান এবং পরিবেশ বিঘ্নিত হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ গুরুত্ব দিয়ে তা গ্রহণ করেনি। ফলে ভোটের ফলাফল নিয়ে ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।”

নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে সব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং প্রয়োজনে পুনর্নির্বাচনের ব্যবস্থা নিতে তিনি নির্বাচন কমিশনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, “তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিরে ছিলেন। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কেউ ৫০ হাজার টাকা চেয়েছে তার প্রমাণ পেলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   পুনঃভোট   হাতপাখার প্রার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close