রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
দেশজুড়ে
নওগাঁ-১ আসনের মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসেবে চায় এলাকাবাসী
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে বিজয়ী সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নওগাঁ-১ আসনের সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা নবনির্বাচিত সংসদ সদস্যকে মন্ত্রী হিসেবে দেখার আশা ব্যক্ত করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে এ এলাকার অধিকাংশ ব্যক্তি মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসেবে দেখতে চান বলে স্ট্যাটাস দিয়েছেন।

২০ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়ী সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বিজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও চায়ের আড্ডা থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে মন্ত্রী করার জোর দাবি উঠেছে।

নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসনের ১৬৬টি ভোটকেন্দ্রের এই নির্বাচনে তিনি বড় ব্যবধানে জয়লাভ করেন। বিপুল সংখ্যক কেন্দ্রে তার এই অগ্রগামিতা রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনআস্থার সুস্পষ্ট প্রতিফলন।

জানা গেছে, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় একজন সৎ, পরিশ্রমী ও মেধাবী বিএনপির এই নেতার নওগাঁ জেলাজুড়ে ভূমিকা ছিল অগ্রণী। বিভিন্ন রাজনৈতিক সংকটময় সময়ে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সাহস ও আত্মবিশ্বাস জুগিয়েছেন, যা নির্বাচনি ফলাফলেও প্রতিফলিত হয়েছে।

এদিকে, ফলাফল ঘোষণার পর থেকেই নির্বাচনি এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ ভোটারদের প্রত্যাশা, মন্ত্রীত্ব পেলে নির্বাচনি এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষাক্ষেত্রে নতুন গতি আসবে।

বর্তমান নবনির্বাচিত সংসদ সদস্য সৎ ও কর্মপরায়ণ মানুষ হিসেবে পোরশা, সাপাহার ও নিয়ামতপুরবাসী তাকে মন্ত্রীত্বের আসনে বসানোর জন্য জোর দাবি জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  এলাকাবাসী   নওগাঁ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close