শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩ প্রার্থী
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৩ পিএম আপডেট: ১৬.০২.২০২৬ ২:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ৩ জন প্রার্থী জামানত হারাচ্ছেন। তিন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কোনো প্রার্থী তার নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট ভোটের আট শতাংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত করা হয়। এবার সংসদ সদস্য নির্বাচনে একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে ৫০ হাজার টাকা জমা দিতে হয়েছে।

ফলাফল অনুযায়ী, আট শতাংশ ভোট না পাওয়ায় ৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এর মধ্যে বিএনপি থেকে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী রয়েছেন। তিনি বিএনপি থেকে এবার মনোনয়ন না পেয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে (মোটরসাইকেল) প্রতীকে নির্বাচন করেন। তিনি পেয়েছেন ১৮ হাজার ৫ ভোট।

ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল হক শাহ (হাতপাখা) পেয়েছেন ৯ হাজার ৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী আকবর আলী কালু (লাঙ্গল) পেয়েছেন ৪ হাজার ২০৫ ভোট।

এ আসনে ১৬৬টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৪ হাজার ৬৫ জন। প্রদত্ত মোট ভোট ছিল ৩ লাখ ৬৭ হাজার ৫১১টি। ফলে এ তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

এদিকে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান (ধানের শীষ) ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   আসন   জামানত   প্রার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close